গাঢ় লালচে রং, টক–মিষ্টি স্বাদ আর মনমাতানো ঘ্রাণে ভরপুর এক পানীয় রোজেলা চা। ধীরে ধীরে স্বাস্থ্যসচেতন মানুষের পছন্দের পানীয় হয়ে উঠছে এই চা। রোজেলাগাছের ফুল থেকে হয় এই চা। এই গাছের ফলকেই অঞ্চলভেদে আমরা ডাকি চুকাই, মেস্তা বা টক ফল।
রোজেলা চা অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর হওয়ায় শরীরের টক্সিন দূর করে, ওজন কমাতেও সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, এমনকি ক্যানসার কোষের বৃদ্ধিও ধীর করতে পারে। রোজেলা চায়ের এমনি সাতটি বিস্ময়কর উপকারিতার কথা অনেকেরই অজানা।
১. অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর
২. রক্তচাপ কমাতে সহায়ক
৩. রক্তের চর্বি কমাতে সাহায্য করে
৪. লিভারের স্বাস্থ্য উন্নত করে
৫. ওজন কমাতে সহায়ক
৬. ক্যানসার প্রতিরোধে সহায়ক
৭. ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়
যেকোনো ভেষজ পানীয়র মতো এটিও পরিমিত পান করা উচিত:
* অতিরিক্ত পানে অনেক সময় বমিভাব বা ডায়রিয়া হতে পারে।
গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের এই চা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

























Reviews
There are no reviews yet.